ছাতকে বিএনপির ২ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আবু হুরায়রা ছুরত ও সামছু মিয়া।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের মন্ডলীভোগ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবু হুরায়রাকে আটক করা হয়। তিনি শহরের ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ (জংলীগড়) এলাকার ইউনুস আলীর পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক।
এদিকে বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে যুবদল নেতা সামছু মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি তাতিকোনা গ্রামের আফতাব মিয়ার পুত্র।
তাদের আটকের পর পুলিশ বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা রুজু করেছে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নাশকতা ঘটাতে পারে এমন আশংকায় তাদের আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসির ফের গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে যেনRead More
সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীনRead More



Comments are Closed