Main Menu

সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : নির্বাচনের আগের দিন থেকে পরদিন পর্যন্ত তিন দিন সারাদেশে সাংবাদিক, সংবাদ কর্মী এবং মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্ত ভাবে চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২৬ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভা থেকে পরিষদ নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়, নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে ও পরের দিন সারাদেশে সাংবাদিক, সংবাদ কর্মী, মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করা হোক।

Manual2 Ad Code

চিঠিতে আরও বলা হয়, সংবাদিক ও সংবাদ কর্মীদের মোটরসাইকেল, সাংবাদিক বা সংবাদপত্র পরিবহণকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করা হোক।

Manual1 Ad Code

এছাড়াও চিঠিতে সম্পাদক পরিষদ আরও আহবান জানায়, সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতা করার জন্য বলা হয়।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code