Main Menu

নির্বাচনে বিএনপির জেতার কোন চান্স নেই: অর্থমন্ত্রী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-১ আসনের বর্তমান সাংসদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে জানে না। এখনো খালেদা জিয়া তাদের নেতা, তিনি দেশ পরিচালনার জন্য অনুপযুক্ত, তাই এই নির্বাচনে বিএনপির জেতার কোন চান্স নেই।

বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকায় তাঁর সহোদর সিলেট-১ আসনের প্রার্থী একে আব্দুল মোমেনের পক্ষে প্রচারণাকালে গণমাধ্যমকে তিনি একথা বলেন। স্থানীয় পীরের বাজার এলাকায়ও তিনি গণসংযোগ করেন।

Manual6 Ad Code

এসময় তিনি আরো বলেন, নির্বাচনের পরিবেশ ভালো, দুএক’টি স্থানে বিএনপির ওপর হামলা হয়ে থাকতে পারে। তবে বিএনপিও হামলা করছে আওয়ামী লীগের ওপর। একে মোমেন এর কয়েকটি অফিস ভাংচুর করা হয়েছে, প্রচার মাইক ভাংচুরই শুধু নয়, কর্মীদের মারধরেরও শিকার হতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, তাঁর ছোট ভাই সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অ্যাডভোকেট রনজিৎ সরকার, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার মিয়া মহালদার, সমুজ আলী, ডা. জিয়াউল ইসলাম, শফিকুর রহমান, নাজমুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল কাদির, সাইফুল ইসলাম সিদ্দিকী, আবুল হাসনাত, বাবুল আহমদ, রাসেল আহমদ, সাব্বির চৌধুরী, আব্দুল আহাদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code