ফের পেছালো ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি টেলিভিশনের ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
বুধবার (২৬ ডিসেম্বর)মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস নতুন দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজা বাজারের বাসায় দুর্বৃত্তরা চ্যানেল আই’র কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক ও হাইকোর্ট মাজার মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে। হত্যাকাণ্ডের একদিন পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন।
এ হত্যা মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ১২ জন এখনও কারাগারে রয়েছেন।
প্রথমে থানা পুলিশ ও পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। মামলাটি ডিবিতে স্থানান্তরের পর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় ইন্সপেক্টর জুলহাস উদ্দিন আকন্দকে। গত বছরের শেষের দিকে মামলাটি ডিবি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্তের করছেন সিআইডি’র ইন্সপেক্টর আরশেদ আলী মণ্ডল।
Related News
প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীর এক বছরের কারাদণ্ড
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed