মুক্তাদিরের বিরুদ্ধে ড. মোমেনের রিট খারিজ
বৈশাখী নিউজ ডেস্ক: ঋণ খেলাপির অভিযোগ এনে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে শুনানি শেষে বুধবার সকালে শুনানী শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলম রিট আবেদনটি খারিজ করে দেন।
শুনানিতে ড. এ কে আবদুল মোমেনের পক্ষে এডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ অংশ নেন।
রিট আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আব্দুল হালিম কাফি জানান, খন্দকার আবদুল মুক্তাদিরের বাবা খন্দকার আবদুল মালিক কৃষি ব্যাংকের একটি ঋণের জামিনদার ছিলেন। ঋণের বিষয়টি ১৯৮৫ সালে নিষ্পত্তিও হয়ে যায়। নিষ্পত্তিকৃত এ বিষয়টি নিয়ে ড. এ কে মোমেন হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে খন্দকার মুক্তাদিরের প্রার্থিতা চ্যালেঞ্জ করেন।
আদালতের বিচারক শুনানি শেষে রিট পিটিশনটি নামঞ্জুর করে দেন বলে জানান তিনি।
Related News
প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীর এক বছরের কারাদণ্ড
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed