সিলেটে ফিরেছেন বদরুজ্জামান সেলিম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সিলেটে ফিরেছেন। গত জুলাই মাসে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে তিনি যুক্তরাজ্যে চলে যান।
প্রায় ৫ মাস পর তিনি দেশে ফিরলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদরুজ্জামান সেলিমের ঘনিষ্ঠজন ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ।
এ ব্যপারে বদরুজ্জামান সেলিমের আরেক ঘনিষ্ঠজন ও মহানগর ছাত্রদলের সহ সভাপতি রাইসুল ইসলাম সনি জানিয়েছেন- বদরুজ্জামান সেলিম শনিবার ঢাকায় পৌঁছান এবং আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেটে আসেন।
উল্লেখ্য, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বদরুজ্জামান সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোয় আবারো দলের পদে ফিরেন সেলিম।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed