দিরাইয়ে বিএনপি নেতা মিজান গ্রেফতার
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার সকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মিজানুর রহমানকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
এদিকে কোন মামলার ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed