Main Menu

সিলেটে বিএনপি নেতা-চেয়ারম্যান মামুন গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বিএনপি’র একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় কানাইঘাটে ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থীর কর্মসূচিতে যোগদান শেষে সিলেটে ফেরার পথে গাছবাড়ি বাজার এলাকা থেকে বিএনপি নেতা মামুনকে গ্রেফতার করা হয়। তবে তার গ্রেপ্তারের কারণ জানা যায়নি।

বিএনপি নেতা ও চেয়ারম্যান মামুন সিলেট জেলা যুবদলেরও সাধারণ সম্পাদক।

সিলেট কোতয়ালী মডেল থানা সূত্র জানায়, ডিবি পুলিশ চেয়ারম্যান মামুনকে গ্রেফতার করেছে। তাকে কোতোয়ালী থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।

Share





Related News

Comments are Closed