Main Menu

প্রধানমন্ত্রী সিলেট আসছেন শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার (২২ ডিসেম্বর) সিলেট আসছেন। প্রধানমন্ত্রীর সিলেট আগমনের সকল প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

শনিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

শনিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

এরপর পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ:), হযরত শাহপরান (রহ:) ও সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বুরহান উদ্দিন (রহ:) এর মাজার জিয়ারত করবেন।

মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বেলা ২টায় মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। জনসভা শেষে বিকেল সাড়ে ৪টার বিমানের অপর একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।

বিমানে আসা-যাওয়ার টিকেটের ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে। সফরকালে জাতির জনকের পরিবারের সদস্য হিসেবে প্রাপ্য নিরাপত্তা তিনি পাবেন বলে জানিয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সূত্র।

Share





Related News

Comments are Closed