Main Menu

সিলেটে হিজবুত তাহরীরের ৩ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড়ের বোরহানবাগ এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা সবাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আটককৃতরা হলো- আনোয়ারুল ইসলাম খোকন, জোবায়ের বাপ্পী এবং মাহফুজুর রহমান প্রতীক। এর মধ্যে আনোয়ারুল ইসলাম খোকন ভেটেরেনারি এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের, জোবায়ের বাপ্পী এবং মাহফুজুর রহমান প্রতীক কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ছাত্র।

জানা গেছে- বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর টিলাগড় এলাকায় লিফলেট বিতরণকালে ৩ জনকে আটক করে কাউন্সিলর অফিসে নিয়ে যান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থসহ কয়েকজন নেতাকর্মী। পরে পুলিশে খবর দিলে তারা এসে এই ৩ জনকে লিফলেটসহ আটক করে নিয়ে যায়।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হিজবুত তাহরীরের ৩ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed