Main Menu

জৈন্তাপুরে পাহাড় টিলা কাটা বন্ধে স্মারক লিপি প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিখার খাঁ গ্রামের পরিবেশের ক্ষতি করে স্থানীয় একটি মহল অবাধে পাহাড় টিলা কাটা অব্যাহত রেখেছে।

পাহাড় টিলা কাটা বন্ধ করতে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর হরিপুর এলাকাবাসীর পক্ষে সুহেল আহমদ, নূরুল ইসলাম, জাহেদ উদ্দিন, তাজ উদ্দিন ও বেলাল আহমদ স্মারক লিপিতে স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, হরিপুর এলাকায় প্রথম গ্যাস ও তৈল অবিস্কার হওয়ার ফলে এই অঞ্চল অনেকটা ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। বড় রকমের ভূমিকম্প হলে হরিপুর এলাকা মাটির নীচে তলিয়ে যেতে পারে। হরিপুর গ্যাস ফিল্ড রক্ষা ও স্থানীয় ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়া টিলা কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসনকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed