ফেঞ্চুগঞ্জে টিলা ধসে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় টিলা ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত শিশু আপন দুই ভাই।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের মাইজগাঁও গ্রামের রবাই মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, মালয়েশিয়া প্রবাসী লিয়াকত আলীর ছেলে ফাহিম মিয়া (৪) ও শাহিন মিয়া (৮)।
স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে ফাহিম ও শাহিনকে ঘরে না পেয়ে তাদের মা অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকাল ১০টার দিকে ঘরের পাশে টিলার মাটির নিচে তাদের খুঁজে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, শিশু দুটি টিলার নিচে খেলতে গেলে মাটিচাপায় তাদের মৃত্যু হয়। গত দুদিনের গুড়ি গুড়ি বৃস্টিতে টিলা ধ্বসের এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন।
মৃতদের মা বিলকিস বেগম বলেন, টিলা কেটে মাটি বিক্রি করার কারণে টিলার নিচে গর্ত হয়েছে। আর এই গর্তে টিলাধসে শাহীন ও ফাহিমের মৃত্যু হয়েছে।
মৃত শাহীন লিয়াকত আলীর প্রথম স্ত্রী রোকেয়া বেগমের সন্তান এবং ফাহিম দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগমের সন্তান।
বর্তমানে লিয়াকত আলী প্রথম স্ত্রী রোকেয়া বেগমকে নিয়ে মালয়েশিয়াতে অবস্থান করছেন।
শাহিন দেশে তার সৎ মায়ের সাথে বসবাস করে আসছিলো।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed