জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক ফরিদা
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। অন্য দিকে সাধারণ সম্পাদক পদে ৫৬৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলে। প্রধান নির্বান কমিশনারের দায়িত্বে ছিলেন মো. শাহ আলমগীর। এবছর ১ হাজার ২১২টি ভোটের মধ্যে ১ হাজার ৭২টি ভোট কাস্ট হয়েছে।
জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির (২০১৯-২০২০ সাল) নির্বাচনে এবার ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বরাবরের মতো এবারও মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম তথা আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী ফোরাম বিএনপি সমর্থিত দু’টি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই দুই প্যানেলে যারা স্থান পাননি তারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোটে লড়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed