কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান কমরু গ্রেপ্তার
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মূসা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় (মামলা নং-১৯) কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেপ্তারের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
তাদের দাবি আসন্ন নির্বাচনে কমর উদ্দিন আহমদ কমরু ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মো. মনসুরের পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তাই তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed