সিলেটে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় সিলেটেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের ৬ নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয় ৩০ প্লাটুন বিজিবি।
সিলেট সেক্টর কমান্ডার কর্নেল শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৯ ব্যাটালিয়ন থেকে সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৫ আসনে নামানো হয়েছে ১৫ প্লাটুন বিজিবি। এছাড়া ৪৮ ব্যাটালিয়ন থেকে সিলেট-১, সিলেট-৪ ও সিলেট-৬ আসনে আরও ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, সিলেটের পাশাপাশি সিলেট সেক্টর থেকে সুনামগঞ্জেও নেমেছে আরো ১৫ প্লাটুন বিজিবি।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed