Main Menu

নির্বাচনে অংশ নিতে পারছেন না লুনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

আদালতে লুনার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

ওই আসনের মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্রের ওপর স্থগিতাদেশ দেন।
যে আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করেন লুনা।

Share





Related News

Comments are Closed