Main Menu

বাবার চালানো ট্রাকের নিচে পিষ্ট দুই ছেলে

বৈশাখী নিউজ ডেস্ক: বাবা ট্রাক চালাচ্ছিলেন। আর ওই ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে দুই ভাই। আজ সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহোদর হলো শরিয়তপুর জেলার নাজিম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম সিয়াম (৭) ও সাইফুল ইসলাম জেহাদ (৪)। তারা বাবা নাজিম উদ্দিন চালিত ট্রাকে করে মাকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাচ্ছিল।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সামনে বসিয়ে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নাজিম উদ্দিন। হঠাৎ সিয়াম ও জেহাদ গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। তারপর বাবার চালিত ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই সহোদর।

ওসি আরও জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ট্রাক এবং চালক বাবাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed