সিলেট ট্যুরিস্ট ক্লাবের আনন্দ ভ্রমণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে শুক্রবার (১৪ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলায় পাহাড়ী মৌলা নদীর উপর সুইসগেটে প্রবাহমান পানির দৃশ্য, চোখ জুড়ানো সবুজ পাহাড়ে ঘেরা বাঁশতলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, বাশতলা এলাকার সবুজের ঘেরা পাহাড়ের বুকে বাংলাদেশ-ভারত সীমানায় কাটাতারের বেড়া সহ বিভিন্ন দর্শনীয় স্থানে আনন্দ ভ্রমণ করা হয়।
সিলেট ট্যুরিস্ট ক্লাব বিগত ৩ বছর থেকে পর্যটন নগরী সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন জেলার দর্শনীয় স্থান সহ দেশের বাইরেও ভ্রমণ করে আসছে। প্রতি মাসে একদিন (শুক্রবার) ক্লাবের সদস্যসহ অন্যান্য ভ্রমণপিপাসু পর্যটকদের নিয়ে মাসিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মো. আবু হানিফা, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মকসুদুর রহমান চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আহমদ জাকি, আইন বিষয়ক সম্পাদক শাহ রুম্মানুল হক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামূল কবির, সদস্য বিমল দাস, আব্দুল মোমিন, সামসুল ইসলাম, মিসবাহ উদ্দিন, সুহিন আহমদ, রফিক উদ্দিন ও অতিথিসহ মোট ৩২ জন।
সিলেট ট্যুরিস্ট ক্লাবের পরবর্তী ট্যুর আগামী জানুয়ারী মাসে অনুষ্ঠিত হবে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed