যৌন নিপীড়নের দায়ে শাবির এক শিক্ষক চাকুরিচ্যুত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে চাকরীচ্যুত করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১১তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই সিন্ডিকেটের সভাপতিত্ব করেন। প্লাবন চন্দ্র সাহার চাকরীচ্যুতির বিষয়টি একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেন।
সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে এর আগে ১৫ অক্টোবর ২১০তম সিন্ডিকেট সভায় প্লাবন সাহাকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেয়া হয়। এবং বিষয়টি বিস্তর তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্ত সাপেক্ষে বিষয়টি প্রমানিত হওয়ায় শনিবার ২১১ তম সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরীচ্যুত করা হয়। সিন্ডিকেট সভা সম্পন্ন হওয়ার পর থেকেই এটি কার্যকর হবে বলে জানান সিন্ডিকেট সূত্র।
প্লাবন সাহা এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে ২০১৬ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার আস্থাভাজন হও্য়ায় একই বছরে সহাকারী প্রক্টরেরও দায়িত্ব পান তিনি। অন্যদিকে আওয়ামী পন্থী শিক্ষকদের একটি গ্রুপের বেশ কজন সিনিয়র শিক্ষকের সাথেও তার সখ্যতা ক্যাম্পাসে চোখে পড়ার মতো।
এছাড়া স্বাক্ষর জালিয়াতির কারণে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো মাসুদ সরকার আগামী ৪ বছরের জন্য প্রমোশন নিতে পারবেন না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার মো জিলাল উদ্দিন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এমএলএসএস নজরুল ইসলামকে চাকুরীচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয় এ সিন্ডিকেটে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed