Main Menu

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শহীদ বুদ্ধিজীবী দিবসে নগরীর চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

শুক্রবার সকাল ১০টায় জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বুদ্ধিজীবীদের স্মরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জেষ্ঠ্য সাংবাদিক আল আজাদ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমী, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, ক্লাবের কার্যনির্বাহী সদস্য সুব্রত দাস ও শাহীন আহমদ, উত্তরপূর্বের ফটো সাংবাদিক শংকর দাস, ফটো সাংবাদিক ছয়ফুল আলম অপু, মিঠু দাস জয় প্রমুখ।

Share





Related News

Comments are Closed