শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এহসান বিন মুজাহির: শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির ৫ম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর বিকালে জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি লায়লা নূর, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক তায়েব ইসলাম, দপ্তর সম্পাদক শেখ আলিফ হিমেল এবং সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেজোয়ান আহমেদ শুভ, সুমি আক্তার ও নুসরাত।
সভায় ২০১৮ সালে সম্পাদিত কাজের পর্যালোচনা, ২০১৯ সালের পরিকল্পনা প্রণয়ন, বিজয় দিবস উদযাপন, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন এবং সংগঠনের ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে ম্যাগাজিন প্রকাশসহ সংগঠনের নিয়মিত সকল অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য যে, সভা শেষে দপ্তর সম্পাদক শেখ আলিফ হিমেলকে ২০১৮ সালের বেস্ট ম্যাম্বার হিসেবে এস এস এস ফাউন্ডার অ্যাওয়ার্ড’১৮ প্রদান করা হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed