জাফলংয়ে ব্যবসায়ীদের ভেজাল বিরোধী অভিযান
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে ভ্রমনে এসে পর্যটকরা যাতে ভেজাল প্রসাধনী কিনে প্রতারিত না হন সে লক্ষে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে জাফলং ভিউ (বিজিবি ক্যাম্প) সংলগ্ন এলাকায় কয়েকটি দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী উদ্ধার করে তা বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের যুব বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের প্রচার সম্পাদক মানিক মিয়া, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সদস্য সানি আহমেদ, শাহজাহান মিয়া, ইয়াসিন মিয়া, জাকির মিয়া প্রমুখ।
এ ব্যাপারে জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, পর্যটন কেন্দ্র জাফলংয়ে ভ্রমনে এসে কোন পর্যটক যাতে ভেজাল প্রসাধনী কিনে প্রতারিত না হয় সে লক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক দোকান মালিকদের এ অভিযানের মাধ্যমে সতর্ক করা হয়েছে। আশা করছি সংগঠনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করলে জাফলংকে ভেজাল প্রসাধনী মুক্ত করতে পারবো।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed