সিলেটে মাজার জিয়ারতের মধ্যদিয়ে ঐক্যফ্রন্টের প্রচারনা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা জয়লাভের পথে আছি কোন অবস্থাতেই ভোটের মাঠ ছেড়ে যাবো না। সারাদেশে ঐক্যফ্রন্টের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে নিতে চাই। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মালিকানা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আমরা সফল হতে পারি।
বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করেন ড. কামাল হোসেন। হযরত শাহজালাল(র.) মাজার জিয়ারতশেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ড. কামাল হোসেন বলেন, শাহজালাল (র.) এর দোয়া নিয়ে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলাম। যাতে ১৮ কোটি মানুষের ওপর রহমত নাজিল হয়। ১০/১২ কোটি ভোটার যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রকে তাদের অধিকারে নেবে বলেও মন্তব্য করে এ আইনজ্ঞ।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে অনেক ঘাটতি থাকলেও আমরা নির্বাচনে আছি, থাকবো। তিনি নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকারও পরামর্শ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, পুলিশ ও প্রশাসনের দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা। সরকারের ‘অসৎ’ উদ্দেশ্য সমর্থন করা তাদের দায়িত্ব নয়।
ড. কামাল হোসেন বলেন, আমাদের নেতাকর্মীদের প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ৩০ তারিখ সকালে আপনারা ভোট প্রয়োগ করবেন। ভোটকেন্দ্র পাহারা দিবেন। দুই নম্বরি করতে দিবেন না। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা।
দুপুরের আগেই মাজার এলাকায় জড়ো হন বিএনপিসহ ঐক্যফ্রন্টের শরীক বিভিন্ন দলের নেতাকর্মীরা। সে সময় মাজারের প্রধান ফটকের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ড.কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করেন। তিনি ছাড়াও মাজার জিয়ারতে আসেন জেএসডি নেতা আসম রব,কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল নজরুল ইসলাম খান।
এর আগে দুই দফা সময় পরিবর্তন করে বিকেল চারটায় সিলেট বিমানবন্দরে আসেন ড. কামাল হোসেন। তার সফরসঙ্গী ছিলেন আসম আব্দুর রব, নজরুল ইসলাম খান, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ডা. জাফর উল্লাহ চৌধুরী। বিকেল ৫ টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে আসেন তাঁরা। মাজার জিয়ারত শেষে ড. কামালের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমায় এবং আসম আব্দুর রবের নেতৃত্বে জৈন্তাপুর বটতলায় পৃথক দুটি পথসভার লক্ষ্যে মাজার ত্যাগ করেন।
তবে প্রচারণা শুরুর আগ থেকেই সিলেট বিএনপি’র পক্ষ থেকে বার বার সময় ও কর্মসূচি পরিবর্তন করা হয়। সিলেটে মাজার জিয়ারতে আসার আগে রেজিষ্ট্রারি ময়দানে সমাবেশ করার কথা ছিলো জাতীয় নেতৃবৃন্দের। সমাবেশের অনুমতিও নেয়া হয়েছিলো। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ করেই সিলেট বিএনপির পক্ষ থেকে জানানো হয় অনিবার্য কারণে সমাবেশ হচ্ছে না, তবে নেতৃবৃন্দ আসছেন।
বুধবার দুপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার সংবাদ পেয়ে সকাল থেকেই শাহজালাল (রহ.) মাজার এলাকায় ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। দিনভর উৎসবের আমেজ ছিলো স্থানীয় নেতাকর্মীদের মাঝে। শ্লোগানে শ্লেগানে মুখর থাকে মাজার প্রাঙ্গণ। দুপুর ১২ টায় আসার কথা থাকলেও দিনভর নেতাকর্মীদের অপেক্ষার পর নেতারা আসেন বিকেলে। মাজার জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার কথা থাকলেও তাও হয়নি। জাতীয় নেতারা মাজার জিয়ারত করেই বেরিয়ে পড়েন পথসভার উদ্দেশ্যে। সন্ধ্যা সাতটার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed