গোলাপগঞ্জে তরুণী হত্যায় যুবক আটক, ছুরি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অজ্ঞাত এক তরুণী হত্যায় জড়িত সন্দেহে বদরুল ইমলাম বিপ্লব ওরফে বাবু (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কাটগড়া এলাকা থেকে তাকে আটক করে। তাকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
আটককৃত বাবু গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, বদরুলকে প্রযুক্তির মাধ্যমে ঢাকা আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় কাটগড়া এলাকা থেকে আটক করা হয়।
পরে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করে খুনে ব্যবহৃত ছুঁড়িটি উদ্ধার করলেও খুনের কথা এখনো সে স্বীকার করেনি। আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে। তাহলেই খুনের পুরো রহস্য উন্মোচিত হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামীদেরও আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তরুণীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় লেচুবাগান থেকে হাত-পা বাঁধা গলাকাটা এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর লাশের কোন পরিচয় না পেয়ে ময়না তদন্তের পর সিলেট নগরীর মানিকপীরের টিলায় দাফন করা হয় সে মরদেহটি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed