বিয়ানীবাজারে ডাকাতি, ৭ লাখ টাকার মাল লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে ফখরুল হোসেন লস্করের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক ফখরুল হোসেন লস্কর ডাকাতিকালে নগদ দুই লাখ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে দাবি করেন।
ফখরুল জানান, আনুমানিক রাত দুইটার দিকে আমার বসতঘরের রান্নাঘরের দরজা ভেঙ্গে ৭-৮ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। প্রথমে তারা রান্নাঘরের পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় একজন নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে তাকে দিয়েই ঘরের অন্য সদস্যদেরকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
এসময় ডাকাতির কাজে বাঁধা দিতে গেলে ডাকাতের লাঠিতে আমি আঘাতপ্রাপ্ত হই। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার (ওসি) অবনী শংকর কর বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তের কাজ চলছে। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed