Main Menu

সিলেট-৫ : নৌকা নিয়ে মজুমদার, লাঙ্গল নিয়ে সেলিম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে কে পাচ্ছেন মহাজোটের মনোনয়ন; এ নিয়ে রাজনৈতিক মহলে ছিল নানা জল্পনা কল্পনা। চূড়ান্ত মনোনয়নের বিষয়টি হাফিজ মজুমদার ও সেলিম উদ্দিন ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কেউই পায়নি মহাজোটের একক মনোনয়ন। ফলে উন্মুক্তই থাকলো সিলেট-৫।

এই আসনে আওয়ামী লীগ থেকে সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার ও জাতীয় পার্টি থেকে বর্তমান সাংসদ সেলিম উদ্দিন মনোনয়ন জমা দেন। দুই দলই নিজেদের প্রার্থিতা নিয়ে অবস্থানে অনড় থাকায় আসনটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ অবস্থায় সিলেট-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে হাফিজ আহমদ মজুমদার ও লাঙ্গল প্রতীক নিয়ে সেলিম উদ্দিন নির্বাচন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান আহমদ চৌধুরী।

এদিকে এ আসনে জামায়াতের প্রার্থী আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে এসে ঐক্যফ্রন্ট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে বাদ পড়েছেন জামায়াতের প্রার্থী সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

Share





Related News

Comments are Closed