লুনার বিরুদ্ধে এমপি এহিয়ার অভিযোগ খারিজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এনে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। শনিবার রাত সাড়ে ১০টায় এমপি এহিয়া চৌধুরীর দায়েরকৃত অভিযোগের আপিল শুনানি হয়। এতে নির্বাচন কমিশন দীর্ঘক্ষণ আপিল শুনানি শেষে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন এবং এমপি এহিয়া চৌধুরীর দায়েরকৃত অভিযোগ খারিজ করে দেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেন, এমপি এহিয়া চৌধুরী বাদী হয়ে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে তিনটি অভিযোগ করেন। এতে নির্বাচন কমিশন তার (এহিয়া) দায়েরকৃত অভিযোগ শুনানি শেষে তা খারিজ করে দেন। এসময় তার সঙ্গে কয়েকজন আইনজীবী ছিলেন। নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন।
তিনি বলেন, সিলেট-২ আসনের কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে এহিয়া চৌধুরী অভিযোগ দায়ের করে। সত্যের জয় হবেই। কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবেনা। দলের চুড়ান্ত মনোনয়ন আনার জন্য বিএনপির গুলশান কার্যালয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
এব্যাপারে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed