Main Menu

রাজধানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর মহাখালী টিএন্ডটি কলোনীতে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি রাকিবকে (২৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এই ঘটনায় আহত হয়েছে নুর ইসলাম (২৬) নামে আরো একজন। সে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রাকিব বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দুজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে রাত পৌনে ২ টায় মৃত ঘোষণা করেন।

চিকিৎকরা জানায়, দুজনের মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এসআই বাচ্চু মিয়া জানান, মহাখালী টিএন্ডটি কলোনীর সামনে একদল সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি আঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব সদস্যদের অভিযান চলছে।

Share





Related News

Comments are Closed