চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুই দল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার গোবিন্দহুদা গ্রামের একটি মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ঝন্টু (৪০) ও ধুলো চারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে ধুলো (৪৩)।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দুপক্ষের গোলাগুলি চলছে এমন খবর পেয়ে রাত একটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ঝন্টু ও সন্ত্রাসী ধুলোর গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।
সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে গোলাগুলিতে ঝন্টু ও ধুলো নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed