ইবি শিক্ষক ড. নূরী আর নেই
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসালামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম নূরী আর নেই। তিনি রবিবার ২ (ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
ড. মো: শহীদুল ইসলাম নূরীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: মিজানূর রহমান, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, গ্রীণ ফোরাম, শাখা ছাত্রদল, দিনাজপুর জেলা কল্যাণের সভাপতি ইরফান মাহমুদ রানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী শোক প্রকাশ করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, ড. শহিদুল ইসলাম নূরী দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে জানাজার নামাজ শেষে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের আরাজিকেশর গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, তিনি বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় সভাপতি, সহকারী প্রক্টর, শিক্ষক সমিতির কার্যনির্বাহি সদস্য, হল প্রভোস্ট, আইআইইআর’র পরিচালক, জিয়া পরিষদের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তার পরিবারে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed