Main Menu

মাধবপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় হরেন্দ্র দাস (৭০) নামে এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে হরেন্দ্র দাস আন্দিউড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস তাকে চাপা দেয়।

নিহত হরেন্দ্র উপজেলার বুল্লা গ্রামের প্রয়াত মহেন্দ্র দাসের ছেলে।

মাধবপুর থানার উপপরিদর্শক লিটন ঘোষ জানান, আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed