হোটেল থেকে আলোকচিত্রী আনোয়ারের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ভিডিওগ্রাফার আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ডিসেম্বর) ম্পভ সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, আলোকচিত্রী আনোয়ার হোসেনের জন্ম বাংলাদেশে হলেও বর্তমানে তিনি ফ্রান্সের নাগরিক। বাংলাদেশে একটি আলোকচিত্রী প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে আসা আনোয়ার হোসেন গত ২৮ নভেম্বর হোটেল ওলিও ইন্টারন্যাশনালে ওঠেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি হোটেলে আসেন। আজ সকালে প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের আয়োজনকারী দলের সদস্যরা ওই হোটেলে আসেন। আনোয়ার হোটেলের যে কক্ষে ছিলেন, সেই কক্ষের দরজায় ধাক্কা দিলেও তাঁর কোনো সাড়া পাচ্ছিলেন না তাঁরা। আধা ঘণ্টা ধরে দরজায় ধাক্কা দেওয়ার পরও সাড়া না পাওয়ায় তাঁরা পুলিশকে ডাকেন। এরপর পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে আনোয়ারের লাশ উদ্ধার করা হয়।
এসআই তোফাজ্জল জানান, আনোয়ার হোসেনের লাশ এখনো হোটেলে আছে। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
জানা গেছে, আলোকচিত্রী আনোয়ার হোসেনের বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী, চলচ্চিত্র ভিডিওগ্রাফার। এমনকি বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রগ্রহণে অবদানের জন্য তিনি বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed