গোলাপগঞ্জে জামায়াত নেতা বদরুজ্জামান গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে জামায়াত নেতা বদরুজ্জামান কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার হেতিমগঞ্জ বাজারের নিকটে একটি হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ফুলবাড়ি ইউপির হেতিমগঞ্জ গ্রামের আব্দুল শহিদের ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল একদল পুলিশ নিয়ে বদরুজ্জামানকে গ্রেপ্তার করেন।
বদরুজ্জামান চলতি বছরের আগস্ট মাসের একটি নাশকতা মামলার পলাতক আসামী বলেও জানান ওসি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed