‘ধান মাড়াই কল’ কেড়ে নিলো কৃষকের হাত
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে আব্দুল মজিদ মজু নামের এক দরিদ্র কৃষকের ডান হাত কেড়ে নিয়েছে ধান মাড়াই কলে। তিনি পৌরসভাস্থ দুর্লভপুর গ্রামের মৃত মুজম্মিল আলী পুত্র।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভাড়ায় কাটা শ্রমিক হিসেবে ধান মাড়াই কল নিয়ে পাশর্বর্তী বাড়িতে ধান মাড়াই করতে যান। সেখানে ধান মাড়াই করা অবস্থায় অসাবধানতা বশত তার ডান হাত মাড়াই কলে ঢুকে যায়। মুর্হুতে তার হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে হাতটি টুকরো টুকরো হয়ে মেশিন থেকে ধানের সাথে বেরিয়ে আসে। যা একটি মর্মান্তিক র্দুঘটনা হিসেবে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed