শুক্র ও শনিবার সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শুক্রবার (৩০ নভেম্বর) রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এবং শনিবার (১ ডিসেম্বর) রাত ১০টা থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস টিএন্ড ডি সিস্টেম লি. এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লেখিত দুই দিন রাত ১০ টা হতে ভোর ৬ টা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সিলেট শহর ও এর আশেপাশের এলাকা এর আওতাভুক্ত থাকবে (ক্যান্টনমেন্টসহ)।
তবে দক্ষিণ সুরমা এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস কর্তৃপক্ষ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed