বানিয়াচংয়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে সায়েম আহমেদ (২০) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সায়েম উপজেলার জামালপুর গ্রামের রমিজ মিয়ার ছেলে ও বানিয়াচং জনাব আলী ডিগ্রী কলেজের ছাত্র।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, নিহত সায়েমের এলাকায় একটি সমিতির টাকার হিসাব নিয়ে প্রায় দুই মাস আগে সায়েমের সাথে ঝগড়া হয় একই গ্রামের আব্দুল আজিজের পুত্র নজরুল মিয়ার। এ সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ব্যাপারে নিহত সায়েমের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করে নজরুল মিয়া।
এ মামলায় সায়েমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরই জেরধরে সায়েমকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় নজরুল ইসলাম ও তার লোকজন। পরে সায়েমের পরিবারের লোকজন পুলিশকে রি-কল (জামিনের কাগজ) দেখিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু থানা থেকে বাড়ি ফেরার পথে সায়েমের উপর হামলা চালায় নজরুল ও তার লোকজন।
এসময় তারা তাকে উপর্যপূরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয় হয়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর বৃহস্পতিবার ভোর রাতে সায়েমের মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed