Main Menu

দক্ষিন সুরমায় ৯দিন ধরে গৃহবধু নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল মোল্লারবন্ধ গ্রামের ছয় সন্তানের জননী সুলতানা বেগম (৩৬) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সুলতানা বেগম মোল্লারবন্ধ গ্রামের আব্দুল বারীর স্ত্রী। তিনি আনসার ভিডিপিতে কাজ করেন।

নিখোঁজের স্বামী বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১৩৮২।

সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, নিখোঁজ সুলতানা বেগম গত ২০ নভেম্বর বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে বাড়ি থেকে বের হন । পরে আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোজাখুজি করার পর গত ২৮ নভেম্বর স্বামী বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ সুলতানা বেগম বাড়ি থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে বের হয়ে যাওয়ার পর তার ব্যবহৃত মোবাইল নং ০১৭৩৪২৩৩৮৫৬ থেকে তিনি কল করে বলেন সন্ধ্যার আগে বাড়ি ফিরবেন কিন্তু ২৯ নভেম্বর এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বাড়ি ফিরেননি।

Share





Related News

Comments are Closed