Main Menu

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই দুবাই প্রবাসি জয়নাল আবেদীন (৪৫) খুন হয়েছেন। নিহত জয়নাল মিয়া উপজেলার নরপতি গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।

মঙ্গলবার দিবাগত মধ্য রাতে নরপতি গ্রামে এ ঘটনাটি ঘটে।

চুনারুঘাট থানার এসআই (উপ-পরিদর্শক) ওমর ফারুক জানান, নিহত জয়নাল আবেদীনের সাথে তার ছোট ভাই সিএনজি চালক জালাল মিয়ার দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাদের মধ্যে কাথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জালাল মিয়া উত্তেজিত হয়ে জয়নাল আবেদীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।

রাতেই তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে বুধবার ভোর রাতে মারা যায় জয়নাল আবেদীন। এসআই আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।

Share





Related News

Comments are Closed