‘ওরা আমাকে ধ্বংস করবে, করুক’: ড. কামাল
বৈশাখী নিউজ ডেস্ক: যে লড়াইয়ে নেমেছেন, সেটি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। কারও নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ‘ওরা আমাকে ধ্বংস করবে, করুক। আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব।’
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বেইলি রোডের বাসায় সাংবাদিকদের ড. কামাল হোসেন একথা বলেন। এর আগে ঐক্যফ্রন্টের আসন বণ্টন নিয়ে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে, কারা চূড়ান্তভাবে ভোট করবেন।’
ড. কামাল হোসেন জানান, গণফোরাম বিএনপির কাছে ৩০-৪০টি আসন চেয়েছে। আজই তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে ঢাকায় দুটি আসন চাওয়া হয়েছে। তবে কোন দুটি আসন, তা তিনি জানাতে রাজি হননি।
ঐক্যফ্রন্ট নেতা আরও বলেন, ‘আজকের বৈঠকে নির্বাচনী ইশতেহার বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার ইশতেহার ঘোষণা করা হতে পারে।’এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের জানান, আসন বণ্টন নিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তারা ঐক্যবদ্ধ আছেন, ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed