জাতীয় বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন জাবি
জাবি প্রতিনিধিঃ ‘অযথা চিৎকার নয়, চাই মস্তিস্কের পরিচর্যা’ এই স্লোগানে শুরু হওয়া ‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’- তে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন (জেইউডিও)। রানার্স আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে জেইউডিও এর পক্ষে বিতর্কে অংশ নেয়- ফয়সাল মাহমুদ শান্ত, মারুফ বিন মোজাম্মেল, তাজরীন ইসলাম। প্রতিযোগীতায় ‘ডিবেটার অফ দা ফাইনাল’ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী মারুফ বিন মোজাম্মেল।
গত ১৬ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগীতা শুরু হয়। এতে ১৩তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, অষ্টম আন্তঃকলেজ বিতর্ক ও অষ্টম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ, রানার্স আপ রাজউক উত্তরা মডেল কলেজ। আর স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন জিরাবো ক্যান্টমেন্ট পাবলিক স্কুল, রানার্স আপ ধানমন্ডি গভঃ বয়েজ স্কুল।
অনুষ্টানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নুরুল আলম, কোষাধক্ষ্য অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed