দিরাইয়ে রাজমিস্ত্রী খুন
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে এক রাজমিস্ত্রীকে খুন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টায় দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রামে এ খুনের ঘটনাটি ঘটে। নিহত রাজমিস্ত্রী মারুফ আহমদ (২৫) সুনামগঞ্জ পৌরসভার পূর্ব সুলতানপুর আবাসিক এলাকার নুরুল ইসলামের পুত্র।
নির্মাণ ঠিকাদার নুরু মিয়া জানান, তারা গত একমাস যাবৎ দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রামের মধ্যবর্তী খালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতাধীন ব্রীজের নির্মাণ কাজ করে আসছিলেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ভরারগাঁও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র জনি মিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রী মারুফ এর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে জনি মারুফের মাথা লক্ষ করে ইটের টুকরো দিয়ে ঢিল ছুড়ে মারে এতে ঘটনাস্থলেই মারা যায় মারুফ। পরে স্থানীয়রা মারুফ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পুলিশ খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টায় রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed