Main Menu

ডোমারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় স্লুইস গেট ব্রিজে দ্বিপক চন্দ্র (২২) নামের এক যুবকের গলায় রশি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া চেকাডারা নদির উপর নওদাবস বাবুপাড়া এলাকায় অবস্থিত স্লুইস গেটে সকালে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।

বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, শনিবার সকালে ধান কাটার জন্য ক্ষেতে কৃষকরা গেলে স্লুইস গেটে দ্বিপকের ঝুলন্ত লাশ দেখতে পায়। থানায় খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed