ছাতকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে জনৈক এক গৃহবধূকে অপহরন করে ধর্ষণ করার অপরাধে ফারুক আহমদ ওরফে মনোহর আলী (৪৮) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে শহরের বাগবাড়ী মহল্লার একটি ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনোহর আলী ছাতক সদর ইউনিয়নের কাজীহাটা গ্রামের মৃত আকরম আলীর ছেলে।
শনিবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, মনোহর আলী যুক্তরাজ্যে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিল একই ইউনিয়নের চারচিরা গ্রামের এ গৃহবধূকে। সরলতার সুযোগ নিয়ে কয়েকদিন পূর্বে তাকে অপহরন করে রাজধানী ঢাকাসহ সিলেটের বিভিন্ন এলাকায় নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।
শুক্রবার রাতে ধর্ষিতা বিয়ে করার কথা বলে কৌশলে শহরের বাগবাড়ী ভাড়াটে বাসায় ডেকে আনে লম্পট মনোহর আলীকে।
এসময় থানা পুলিশ ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শুক্রবার ধর্ষিতা বাদী হয়ে মনোহর আলীর বিরুদ্ধে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed