সিকৃবি’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ বছর ৩৯৩ টি আসনের বিপরীতে মোট ৮ হাজার ৭ শত ৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেছিলো। এর মধ্যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে ৩৯৩ জনের মেধা তালিকা, ৩২ জনের সংরক্ষিত আসনের মেধা তালিকা, ৭৯৮ জনের অপেক্ষমাণ তালিকা ও ৬৪ জনের সংরক্ষিত আসনের অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে।
মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদেরকে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে (www.sau.ac.bd) ওয়েবসাইটে অনুষদের পছন্দক্রম উল্লেখ করতে হবে। মেধা তালিকা থেকে আগামী ৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন হওয়ার পর অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনে মেধাক্রম অনুসারে অনুষদের পছন্দক্রম, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি আগামী ৯ ডিসেম্বর ২০১৮, রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সম্পন্ন করা হবে।
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed