Main Menu

অবশেষে মুক্তি পেলেন শহীদুল

বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে মুক্তি পেলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। তিন মাসেরও বেশি সময় ধরে কারাগারে আটক থাকার পর মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগর থেকে জামিনে মুক্তি পান তিনি।

গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) উচ্চ আদালত থেকে জামিন পান শহিদুল আলম। রবিবার সেই জামিন স্থগিতের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। কিন্তু শুনানি শেষে উচ্চ আদালত শহিদুল আলমের জামিন বহাল রাখেন। শহিদুল আলমের মুক্তির পর তার আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন গণমাধ্যমকে বলেন, তার মুক্তির মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে এখনও দেশের বিচার ব্যবস্থা ভেঙে যায়নি।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৪ আগস্ট ফেসবুক লাইভে বক্তব্য দেয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়ার ঘটনায় ৫ আগস্ট শহিদুল আলমকে তার বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরদিন ৬ আগস্ট তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

Share





Related News

Comments are Closed