গোলাপগঞ্জে শিবির নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে এমদাদুল ইসলাম (২৫) নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাদেশ্বরের মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এমদাদুল ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ইসলামী ছাত্র শিবির উপজেলা পশ্চিম শাখার সভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed