ওসমানীনগরে গাড়ি চাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত মাসুক আলী (৭০) মারা গেছেন। মাসুক আলীর বাড়ি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাম্মনগ্রামে।
জানা যায়, সোমবার ফজরের নামাজের পর শিক্ষক মাসুক আলী কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হন। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কের কসরতল নামক স্থানে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় হাসপাতালে তিনি মারা যান। মাসুক আলী দীর্ঘ দিন হযরত শাহজালাল (রহ.) ফাযিল মাদরাসার শিক্ষক ছিলেন। মৃত্যুকালে ৬ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তার মর্মান্তিক মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন তার বড় ছেলে রুজেল মিয়া।
তার মৃত্যুতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান মাদরাসার শিক্ষক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রছীন ওসমানীনগর উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed