বিশ্বনাথে মাদক থেকে বাঁচতে চায় একটি গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দেহব্যবসা ও মাদকসহ অশ্লীল কর্মকান্ড থেকে বাঁচতে চায় একটি গ্রাম। মঙ্গলবার উপজেলার দূর্যাকাপন গ্রামবাসি দেহব্যবসা ও মাদকসহ অশ্লীল কর্মকান্ড থেকে বাঁচতে চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবওে একটি লিখিত অভিযোগ করেন। এতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুর্যাকাপন গ্রামের ১২৯জন বাসিন্দার স্বাক্ষর রয়েছে।
লিখিত অভিযোগে প্রকাশ, প্রায় একবছর ধরে দুর্যাকাপন গ্রামের মৃত আলী হায়দারের পুত্র আবুল বশর তুহিন ও তার স্ত্রী ছমিরুন নেছা দেহব্যবসা, ইয়াবা, মদ, গাঁজা ও হেরোইন বিক্রি করে আসছে। ফলে এলাকার যুবসমাজ মাদকের দিকে অগ্রসর হচ্ছে। এতে যুবসমাজ দিন দিন মারাত্বকভাবে ধ্বংসের পথে ধাবিত হতে চলেছে। এবিষয়ে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও উল্টো গ্রামবাসীর সাথে খারাপ আচরণ করে থাকে মাদক বিক্রেতারা। গ্রামবাসী এই মাদক ব্যবসায়ীর হাত থেকে বাঁচতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে তারা থানা পুলিশকেও অবগত করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed