খ্যাতিমান সাাংবাদিক শাহরিয়ার শহীদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র এবং বহু আত্মীয়-স্বজন,অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
শাহরিয়ার শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর নগরীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এবং করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
শাহরিয়ার শহীদ খ্যাতিমান সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস’র সম্পাদক মরহুম একেএম শহিদুল হকের ছেলে।
তার মরদেহ এ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হবে।
সোমবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ওই দিনই বাদ মাগরিব তাকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের টেকপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। একই দিনে শাহরিয়ার শহীদের লাশের কফিন তার কর্মস্থল বাসস, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটে আনা হবে। তার দুই বোন বিদেশ থেকে দেশে ফেরার পর তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শাহরিয়ার শহীদ বহুবিধ প্রতিভার অধিকারি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ ক’টি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন।
কর্মজীবনেও রিপোর্টার হিসেবে শাহরিয়ার শহীদ রাজনৈতিক বিটসহ বিভিন্ন বিটে কাজ করেছেন। একসময় তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের স্ট্রিংগার ছিলেন। তিনি অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ভিত্তিক ৩০টিরও বেশী গ্রন্থ রচনা করেছেন।
শাহরিয়ার শহীদের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed