সুনামগঞ্জ সফরে ভারতীয় হাই কমিশনার
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি আকস্মিক সুনামগঞ্জ সফর করলেন।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সফরে এলে প্রতিবেশী দেশের এই কূটনৈতিক সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে সহকারি হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ ও পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান সহ জেলা প্রশাসনের অন্যান্য দফতরের দায়িত্বশীল কর্মকর্তাগণ।
জেলা প্রশাসনের দায়িত্বশীল সুত্র জানায়, সফরকালে সহকারি হাই কমিশনার সুনামগঞ্জের আর্থসামাজিক, ধর্মীয় সহাবস্থান সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বৃহস্পতিবার রাতে জানান, ভারতীয় সহকারি হাই কমিশনার সুনামগঞ্জে ব্যক্তিগত সফরে আসার পর তিনি জেলা প্রশাসনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed